সোমবার , ২ জুন ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
sonynews
জুন ২, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজবাড়ী হাট এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ১ জুন রাত সাড়ে ১১টার দিকে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুল মমিন (২৭)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল রাজবাড়ী হাট এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল ইসলাম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল মমিনকে ধাওয়া করে আটক করা হয়।

পরবর্তীতে তার পরিহিত লুঙ্গির ডান কোঁচর তল্লাশি করে সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মমিনের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ, ৬৮ ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৩

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

রাজশাহীতে বিপুল পরিমান জাল নোটসহ গ্রেপ্তার ২

পেট ভালো তো সব ভালো: অনন্যা পান্ডের ফিটনেস মন্ত্র রাতে ৭টার পর না খাওয়া!

নগরবাসীকে দেওয়া ওয়াদাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো: মেয়র লিটন

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

রাজশাহীতে খামারিদের নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের আলোচনা সভা

নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি

এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

রাজশাহীতে টিসিবি পণ্য পাচারের সময় ডিলারের সহযোগী আটক, স্থানীয়দের মধ্যে উত্তেজনা