Saturday , 26 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা ও আলোকায়ন দেখে মুগ্ধ ড. মাহফুজুর রহমান

প্রতিবেদক
সনি নিউজ
November 26, 2022 5:43 pm
রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা ও আলোকায়ন দেখে মুগ্ধ ড. মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। শনিবার রাত সাড়ে ৮টায় নগর ভবনে সাক্ষাতে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র। এরপর রাজশাহীর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। মতবিমিয় শেষে ড. মাহফুজুর রহমানকে শুভেচ্ছা স্মারক উপহার দেন ও রাজশাহীতে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন রাসিক মেয়র।

বৈঠককালে রাজশাহী মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও দৃষ্টিনন্দন সড়কবাতির আলোকায়নের ভূয়সী প্রশংসা করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, বিশ্বের অনেক দেশ ঘুরেছি। বাংলাদেশেরও অনেক শহর ঘুরেছি। কিন্তু রাজশাহীর মতো এতো সুন্দর ও পরিচ্ছন্ন শহর কোথাও দেখিনি। রাজশাহীর পরিচ্ছন্নতা, সুবজায়ন ও রাতে দৃষ্টিনন্দক সড়কবাতির আলোকায়নে মুগ্ধ হয়েছি। রাজশাহীকে এতো সুন্দর করে সাজানোয় মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানাচ্ছি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু

রাজশাহীতে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চায় বিএনপি

রাজশাহী বিভাগের ২৩টি উপজেলার চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারস্যানের শপথ গ্রহণ

হাম রোগের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসক

মানবতাকে বাঁচাতে যুদ্ধকে ‘না’ বলুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে ট্রাকের সাতে মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ২

নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সাংগঠনিক শক্তি জানান দিতে চায় বিএনপি

সাংগঠনিক শক্তি জানান দিতে চায় বিএনপি