বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২০, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে ছোটমনি শিশু নিবাসের এতিম ও অসহায় শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে রাজশাহী মহানগর ছাত্রদল নেতা রাকিন রায়হান রবিন ও সাব্বির আহমেদ অন্তরের আয়োজনে এই মানবিক কর্মসূচির মাধ্যমে তারেক রহমানের জন্মদিন পালন করা হয়। এ সময় এতিম শিশুদের হাতে উপহার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালিদ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দূরদর্শিতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশপন্থী রাজনীতিকে যদি ছড়িয়ে দিতে হয়, তবে এই মুহূর্তে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তাঁর সুযোগ্য নেতৃত্বেই সৃষ্টি হবে এক নতুন ইতিহাস। বিপ্লব-পরবর্তী বাংলাদেশ এখন তাঁরই অপেক্ষায় রয়েছে।”
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে রাষ্ট্রতত্ত্বাবধানে এই এতিম শিশুদের দায়িত্ব গ্রহণ করা হবে। পরে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুর্নীতির মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে রাজশাহীর ১৬ নেতা

রাজশাহীর মোহনপুরে ট্রাক চাপায় তিন তরুণ নিহত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পাওয়ায় হতাশায় পড়েছেন রাজশাহীর কৃষক

রেললাইন কেটে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়ে নিহত ১

রাজশাহী রেল স্টেশনের ফুটফাত পরিনত হয়েছে পাবলিক টয়লেটে: পথচারীদের দুর্ভোগ

বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীরকে অবসরে পাঠানোর আদেশ স্থগিত

রাজশাহীতে ১০.৫ লক্ষ টাকা ছিনতাই: অটোরিকশা চালক গ্রেপ্তার

গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ: জনপ্রশাসন কমিশন প্রধান