শনিবার , ৮ মার্চ ২০২৫ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ট্রাকের সাতে মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ২

প্রতিবেদক
sonynews
মার্চ ৮, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)। রাজশাহীর দামকুড়া থানার ওসি সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।

ওসি জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শত শত গাছ লুটের নেপথ্যে কারা?

চার মাস পর চাল আমদানি শুরু: ৩১৫ মেট্রিক টন চাল প্রবেশ করেছে বেনাপোল স্থলবন্দরে

রাজশাহী নগরীর রেলগেটে চাঁদাবাজের দৌড়াত্মে অতিষ্ট ফুটপাতের ব্যবসায়ীরা

মাদরাসা শিক্ষার্থীর মুখে হাসি ফুটালেন আরএমপি’র সার্জেন্ট রাশিদুল

রাজশাহীতে স্কুলে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

রাজশাহীতে ফসলি জমিতে পুকুর খননে বাধা দেয়ায় হুমকির মুখে ৩ পরিবার, বাড়ি ছাড়া বাবা-ছেলে

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন সারজিস আলম

আপত্তিকর অবস্থায় আটক দুই কৃষি কর্মকর্তা

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে ৩০ চীনা কোম্পানি