বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলের হামলায় নিহত আরও ৩০

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩১, ২০২৪ ৬:০৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: লেবাননের পূর্বাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (৩০ অক্টোবর) পূর্ব লেবাননে ইসরাইলি বাহিনী তিনটি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, বালবেক জেলার বেদনায়েলে একটি আবাসিক বাড়িতে বিমান হামলার পর প্রাথমিক মূল্যায়নে আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া পশ্চিম বেকা জেলার সোহমোর শহরে ধারাবাহিক ইসরাইলি বিমান হামলার ফলে ১১ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি পরে জানিয়েছে, বালবেকের বেইট সালিবি শহরে একটি আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরাইলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় ২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ৯০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৮ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর

রাজশাহীতে গান পাওডার ও বিস্ফোরকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বনজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন খারিজ

বনজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন খারিজ

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

বাজুস রাজশাহী জেলা শাখার নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন মো. নাজিরুল ইসলাম মিঠু

প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

রাজশাহীতে ৩টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ৩টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হলের বারান্দা থেকে পড়ে রাবি ছাত্রের মৃত্যু

রাসিক ৪ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার জহুরুল ইন্তেকাল করেছেন