শুক্রবার , ১৫ মে ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক প্রশাসক রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা

প্রতিবেদক
sonynews
মে ১৫, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় পবিত্র পরিবার ধর্মপল্লীর আয়োজনে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়ন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, রাজশাহী সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ এবং সকল সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও উন্নত নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

এ সময় বিভিন্ন দাবি তুলে ধরেন স্থানীয় নেতৃবৃন্দ। পরে রাসিক প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র পরিবার ক্যাথলিক গীর্জার পাল পুরোহিত ফাদার লিটন, গ্রাম প্রধান ও প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি রাফায়েল মুর্মু, সদস্য মাইকেল মারান্দী, সৃজনশীল যুব সংঘের উপদেষ্টা খোকন বাক্সি, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম রাজশাহী মহানগরের সভাপতি সুমী মুর্মুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও বর্তমান সদস্য রনি হোসেন রাহুল, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন নন্দিনী, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল সম্প্রদায়ের উন্নয়নে রাসিক প্রশাসকের আন্তরিক ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

নগরবাসীকে দেওয়া ওয়াদাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো: মেয়র লিটন

দেউলিয়া হয়ে গিয়েছিলেন অমিতাভ, কত টাকার দেনা ছিল বিগ বি'র?

দেউলিয়া হয়ে গিয়েছিলেন অমিতাভ, কত টাকার দেনা ছিল বিগ বি’র?

পুঠিয়ার বানেশ্বরে পুলিশ বক্স না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে অসুবিধা

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজ ও আওয়ামী লীগ কর্মীসহ ৮ জন গ্রেপ্তার

রাজশাহী নগরীতে রাস্তার পাশ থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার

নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

তানোরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুত্তি সভা

হুমকিতে উদ্বিগ্ন নয় ঢাবি, যথাসময়ে হবে মঙ্গল শোভাযাত্রা

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী