Wednesday , 8 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলিম ও সম্পাদক ইবতিদা

প্রতিবেদক
sonynews
April 8, 2026 4:31 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক রাজশাহী সংবাদের নিজস্ব প্রতিবেদক ও দ্য ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আব্দুল আলিমকে সভাপতি এবং দৈনিক উত্তরা প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ বেতারের অনুবাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে কলেজের হাজী মুহম্মদ মহসিন ভবনে আরসিআরইউ’র নিজস্ব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শাহাদাত হোসেন (পাবলিকিয়ান টুডে), সাংগঠনিক সম্পাদক আল সাকিব (দৈনিক আমাদের রাজশাহী), দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম (দৈনিক উত্তরা প্রতিদিন), অর্থ সম্পাদক ফারহানা ইয়াসমিন ছন্দা (আরসি বার্তা ও দেশচিত্র), প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক ফারজানা ইসলাম মিতু (রাইজিং বিডি)।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত নাঈম সাজিয়া (সময় জার্নাল ও ক্যাম্পাস ২৪. নিউজ) এবং ইউসুফ আলী দুলাল (অগ্রযাত্রা প্রতিদিন)।

এর আগে বিদায়ী সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী, ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এছাড়া সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, সাবেক সভাপতি আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৭ রোগীকে হত্যার দায়ে মার্কিন নার্সের ৭৬০ বছর কারাদণ্ড

রুয়েটে পূর্নাঙ্গ ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠি

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন জাতীয় ঐকমত্য: রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সভায় সাংবাদিক নেতৃবৃন্দ

পুঠিয়ায় হাট ইজারাদারকে হত্যার চেষ্টা, গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

স্বর্ণপট্টির চাঞ্চল্যকর চুরি: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ রাসিক প্রশাসকের

Royal Enfield Classic 350 And The Classic 500.

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন-সহ মাদক ডিলার গ্রেপ্তার

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন-সহ মাদক ডিলার গ্রেপ্তার

These 5 Simple TECHNOLOGY Tricks Will Pump Up Your Sales Almost Instantly

আমেরিকাতেও নিউমোনিয়ার প্রকোপ! আক্রান্ত বহু শিশু, চিনের রোগ কি ঢুকে পড়ল?

কাজে এল না হিজাব, টিপু, মুসলিম সংরক্ষণ, বজরং‌ বিতর্ক! অস্ত্র ভোঁতা মোদী-শাহের