রবিবার , ১২ মার্চ ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন-সহ মাদক ডিলার গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১২, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন-সহ মাদক ডিলার গ্রেপ্তার

ইফতেখার আলম বিশালঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিপুল পরিমাণ হেরোইন-সহ কুখ্যাত মাদক (ড্রাগ) ডিলার মোঃ আশিক (২৪) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় মোঃ সাইফুল ইসলাম র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তার মাদক ডিলার গোদাগাড়ী থানাধীন সারাংপুর জামাতের মোড় এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে। গ্রেপ্তার আশিক ও পলাতক সাইফুল ইসলাম তারা উভয় সম্পর্কে বাবা-ছেলে।

শনিবার দিনগত রাত ১ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার দুপুর ১২ টার দিকে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পদ্মার চর সংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে এবং রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ হতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে তা সরবরাহ করে আসছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর অভিযানিক দল জানতে পারে শনিবার দিনগত রাতে এই চক্রের একটি বড় চালান পাচার হবে। ওই তথ্যের ভিত্তিতে দুর্গম চর এলাকায় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে র‌্যাবের অপারেশন দল দীর্ঘ ৮-৯ ঘন্টা অভিযান পরিচালনা করে। কিন্তু চক্রটি এরই মধ্যে চালানটি ভিন্ন পথে নদী পার করে আশিকের বাড়ীতে নিয়ে আসে।

পরবর্তীতে অভিযানিক দল আবার নদী পার হয়ে রাত প্রায় সাড়ে ১২ টার দিকে মাদকব্যবসায়ী আশিকের বাড়ী ঘেরাও করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশিকের পিতা সাইফুল পালাতে সক্ষম হলেও আশিক পালাবার সময় হাতে নাতে ধরা পড়ে।

এরপর তাকে জিজ্ঞাসাবাদের হেরোইন মজুদের কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরের ভিতর চুলার পিছনে মাটিতে পোতা অবস্থায় এবং মাছ ধরার জালের ভিতর থেকে ৬কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়্রও মাদক বিক্রির নগদ ১,৩০৫০০ টাকা জব্দ করে র‌্যাব। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৬ কোটি ৭০ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে আরো জানায়, আশিক এবং তার পিতা সাইফুল ইসলাম সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। এই চক্রটির সদস্যরা এলাকায় কৃষিকাজ, ট্রলি চালানোসহ বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার থেকে হেরোইন চোরাচালান করে থাকে। এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় বিপুল পরিমান মাদক সংগ্র করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করেছে।

তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আতাহার বাজারের সদের টেড্রার্সের তিন লাখ টাকা জরিমানা

রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীকে নিয়ে এবি পার্টির সাঈদ নোমানের ৩ প্রতিশ্রুতি

রাজশাহীর বাঘায় ৩০০ টাকায় মিলছেনা এক লিটার পেট্রোল! সংকট না কারসাজি ?

রাজশাহী নগরীতে এক কেজি গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার

তানোরে চোলাই মদসহ গ্রেপ্তার ২ আদিবাসী

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান

রাজশাহী থেকে ব্যাপক লোক সমাগমের টার্গেট, ৩ জোড়া বিশেষ ট্রেন

র‍্যাবের অভিযানে রাজশাহীতে ২১ চাঁদাবাজ গ্রেফতার

রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭