বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রবাসীর স্ত্রীকে হোটেলে রাত কাটানোর প্রস্তাব পুলিশ কর্মকর্তার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৭, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মুবিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী অভিযোগ করে বলেন, কয়েক দফা আর্থিক লেনদেনের পরও এএসআই মুবিন কক্সবাজারের আবাসিক হোটেলে রাত্রিযাপনের জন্য তাকে প্রস্তাব দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার রাতে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর একদল দুর্বৃত্ত প্রবাসীর স্ত্রীর মালিকানাধীন জমির বেড়া ও ঘরবাড়ি ভাঙচুর করে। আতঙ্কিত প্রবাসীর পরিবার ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চায়। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মুবিন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার নামে ১২ হাজার টাকা নেন। এরপরে ১৮ অক্টোবর বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাসে কক্সবাজারের হোটেলে দেখা করতে কু-প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় নিয়মিত বিরতিতে ফোন দিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০ অক্টোবর ফাঁড়িতে গেলে এএসআই মুবিন ২৫ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগীকে ১৫ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। বাকি টাকার জন্য তাকে বারবার ফোন করেন এবং অনৈতিক প্রস্তাব দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই মুবিন দাবি করেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার কোনো কথোপকথন হয়নি। তবে ভুক্তভোগী নারীর কাছে মুঠোফোনের মেসেজ ও অন্যান্য প্রমাণ রয়েছে বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে এএসআই মুবিনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মেধা তারিকায় পুলিশে চাকরি পেলেন ৭৬ তরুণ-তরুণী

পবা থানার অভিযানে ভেজাল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ১

রাবির মেধাবী শিক্ষার্থী আত্মহত্যার প্ররোচনাকারী গ্রেফতার

রাজশাহীতে পানি না পেয়ে আবার কৃষকের আত্মহত্যার চেষ্টা

রাসিক নির্বাচন উপলক্ষ্যে অবৈধ ব্যানার ফেস্টুন উচ্ছেদ অভিযান

রাজশাহীতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আ.লীগ কর্মী খুন

১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু গুরুতর অসুস্থ–দোয়া চাইলেন পরিবার ও এলাকাবাসী

রাজশাহীর নগরীতে জামায়াতের নেতাকর্মী বহনকারী দুইটি বাস দুর্ঘটনার কবলে

শিক্ষকদের ইংরেজিতে দক্ষ করতে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

রাজশাহীতে একাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কোচিং পরিচালক গ্রেপ্তার