• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

চাঁদাবাজির মামলায় বিএনপির ৪ নেতা কারাগারে

প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ১:০৬

চাঁদাবাজির মামলায় বিএনপির ৪ নেতা কারাগারে

অনলাইন ডেস্ক: বরিশালে এক ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার পৌর বিএনপির আহ্বায়কসহ চার নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

কারাগারে যাওয়া আসামিরা হলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু, ফরহাদ শরীফ ও এস এম সজীব শরীফ।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইউনুছ মিয়া বলেন, ‘গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল শিকদার ওরফে মিঠু শিকদার গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় চারজনকে সেনাবাহিনী আটক করে থানা হেফাজতে দিয়েছে। তাদেরকে আজ আদালতে পাঠানো হয়। আদালত আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।’মামলার এজাহারে জানা যায়, মিঠু শিকদার টরকী বন্দরের ফ্লাক্সিলোড ব্যবসায়ী। বিবাদীরা তাকে দীর্ঘদিন ধরে ভয়-ভীতি দেখাচ্ছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাই সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে তিনি লিখিত অভিযোগ দেন। এরপর তার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে বিবাদীরা মারধর করেন। এরপর তিনি গৌরনদী থানায় মামলা দায়ের করলে সেনাবাহিনী ওই চারজনকেই আটক করে।

সর্বশেষ সংবাদ

প্রচণ্ড রাগের সময় কী করবেন?
শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪ ১:০৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮