শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বন্ধুর স্ত্রীর প্রতি লালসা, ধর্ষণ মামলার আসামি জুয়েলকে নাটোরে গ্রেফতার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৮, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: নাটোরের নলডাঙ্গা থানার হালতি এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জুয়েল (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৭ অক্টোবর ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত জুয়েল নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের মোঃ নবাবের ছেলে। তিনি ভিকটিমের স্বামীর বন্ধু ছিলেন এবং সেই সুবাদে তাদের বাড়িতে যাতায়াত করতেন।

গত ৭ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে রাজশাহীর পুঠিয়া থানার পীরগাছা গ্রামে ভিকটিমের স্বামীর বাড়িতে গিয়ে জুয়েল তার স্বামীকে ডাকতে থাকে। ভিকটিম জানান, তার স্বামী ভ্যান নিয়ে ভাড়ায় বাইরে আছেন। তখন সুযোগ বুঝে জুয়েল ঘরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় আসামি জুয়েলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর থেকে পলাতক থাকা জুয়েলকে গ্রেফতারে পুলিশ ও র‌্যাব একযোগে অভিযান চালায়। অবশেষে র‌্যাবের যৌথ অভিযানে নাটোরের হালতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তিন দফা দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

ইউক্রেনের চার অঞ্চলকে অন্তর্ভুক্তির বিলে সই পুতিনের

Disability campaigners are exasperated

রাজশাহীকে নিয়ে এবি পার্টির সাঈদ নোমানের ৩ প্রতিশ্রুতি

রাজশাহীতে ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৬৬ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতিহার জামায়াতের

বংশানুক্রমিক নয়, মেধা ও যোগ্যতার রাজনীতির বাংলাদেশ চাই” — রাজশাহীতে জামায়াত আমির 

রাবির পরিবহন মার্কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগ কর্মীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ  

রাজশাহীতে ছাত্রদের দখলে মাঠ, খুজে পাওয়া যায়নি আ.লীগ

দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস