শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে মায়ের সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ মামাতো ভায়ের বিরুদ্ধে

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৩, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে মায়ের ওয়ারিশসূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মামাতো ভাই ও তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগকারী মোঃ আজগর আলী (৫৫) মতিহার থানার বামনশিকড় এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, চন্দ্রিমা থানাধীন কালুমের এলাকায় তার মা মৃত গেয়েজানের নামে ওয়ারিশসূত্রে প্রাপ্ত ১৫ শতক জমি রয়েছে। ওই জমির খাজনা ২০৩২ সাল পর্যন্ত পরিশোধ করা আছে।

অভিযোগে বলা হয়, উক্ত জমির বৈধ মালিক তিনি নিজে, তার দুই ভাই ও দুই বোন। ওয়ারিশ ও বাটোয়ারা দলিল অনুযায়ী জমিটি তাদের মালিকানাধীন হলেও মামাতো ভাই আফসার (৫৫), ইয়াছিন (৪৫) এবং ভাতিজা আব্দুস সাত্তার (৪০) একত্রিত হয়ে পেশিশক্তির মাধ্যমে জমিটি দখল করে সেখানে কয়েকদিন ধরে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন।

ঘটনার দিন শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে বিষয়টি জানতে পেরে অভিযোগকারীসহ তার ভাইবোনেরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করতে অনুরোধ করেন। এ সময় অভিযুক্তরা তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে এলে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে অভিযুক্তরা বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বর্তমানে অভিযুক্তদের হুমকি ও আক্রোশমূলক আচরণের কারণে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার এই সমস্যার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতাসহ ন্যায় বিচারের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, তিনি বর্তমানে থানার বাইরে অবস্থান করছেন। তিনি বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ থানায় দায়ের হয়ে থাকলে তা যাচাই করে বিস্তারিত জানানো যাবে। অভিযোগটি পর্যালোচনা করে প্রয়োজন হলে আদালতের মাধ্যমে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হবে।”

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে চলন্তট্রেনে ভিডিও করতে গিয়ে সিগন্যালের ধাক্কায় শিক্ষার্থী মৃত্যু

নতুন কমিটি ঘিরে অচলাবস্থা: রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

ভাইরাল হওয়ার নেশায় বিদেশি পর্যটকদের বিব্রত, সমালোচনায় কনটেন্ট ক্রিয়েটররা

রাজশাহীতে ভুয়া নির্বাচন কমিশনার গ্রেপ্তার

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী অঞ্চল

দূর্গাপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও আ.লীগ নেতার দ্বন্দ্ব, একজন গুলিবিদ্ধ

I love places that make you realize.

বিয়ে করলেন সারজিস আলম

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি