Wednesday , 1 October 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঢাকায় গার্মেন্টসকর্মী কিশোরী অপহরণ, নওগাঁ থেকে উদ্ধার; মূলহোতা পলাশ র‍্যাবের জালে

প্রতিবেদক
sonynews
October 1, 2025 7:38 am

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে অপহৃত এক গার্মেন্টসকর্মী কিশোরীকে নওগাঁ থেকে উদ্ধার করেছে র‍্যাব-৫। এসময় অপহরণের মূল হোতা মো. অমিত হাসান পলাশ (২২) কে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের দাবি, ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে পলাশ ও তার সহযোগীরা।

ভিক্টিম

র‍্যাব-৫ এর সিপিএসসি শাখার একটি দল গত রাত ১২টা ৩০ মিনিটে (০১ অক্টোবর) মান্দা থানাধীন চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণকারী পলাশকে গ্রেফতার করে। পলাশের বাড়ি নিয়ামতপুর উপজেলার কামালপুর গ্রামে।

ভিকটিম ও পলাশ উভয়ই ঢাকার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। র‍্যাব জানায়, পলাশ দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেম ও বিয়ের প্রলোভন দিয়ে নানা প্রকার কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী এতে সাড়া না দেওয়ায় পলাশ ক্ষিপ্ত হয়ে অপহরণের পরিকল্পনা করে।

১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার জন্য ভিকটিম গার্মেন্টসের সামনে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলে পলাশ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি অজ্ঞাত সিএনজিতে তুলে নিয়ে যায়।

অপহরণের পরদিন ভিকটিমের মা শাহ আলী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নামে এবং নজরদারি বাড়ায়।

মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গত রাতে নওগাঁর মান্দা থানার চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী পলাশকে গ্রেফতার করে এবং ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামি ও ভিকটিমকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, “এ ধরনের অপরাধ দমন ও অপহৃত ভিকটিমদের উদ্ধার করতে র‍্যাব সবসময় প্রস্তুত রয়েছে। আমরা সমাজের প্রতিটি স্তরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

ভারত দৃঢ় ভাবে রয়েছে ইজ়রায়েলের পাশে’, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন সহ অস্ত্রধারী আটক

মৃত্যুর দ্বারপ্রান্তে রাজশাহীর ৮৬ বিঘার জলাশয়!

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

ইউনূস-মোদি বৈঠক ফলপ্রসূ হয়েছে: প্রেসসচিব

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

ঠাকুরগাঁও রাজবাড়িতে প্রথমবারের মত ধারণ হবে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠান

সীমান্ত থেকে গাঁজা এনে রাজশাহীতে সরবরাহ: ‘বিবিজান’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার