শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৭, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ
রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় মসজিদের ভেতরে প্রতিপক্ষ মনিরুল ইসলাম জমজম ( ৩৮) নামের একজনের ছুরিকাঘাতে প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে আবু ফজল সিদ্দিক (৩৭) নামের একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাখেশ পান্ডে জানান,পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহসপতিবার (৬ অক্টোবর)) মাগরিব নামাজের সময় উপজেলার উত্তর কলিগ্রাম এলাকার মসজিদের ভেতরে এই ঘটনা ঘটে। প্রতিপক্ষ মনিরুল ইসলাম জমজম কলিগ্রামের আয়েজ উদ্দীনের ছেলে। একই গ্রামের বাসিন্দা আবু ফজল মোঃ সিদ্দিক অগ্রনী ব্যাংক বাজুবাঘা শাখায় কর্মরত।

মসজিদের ইমাম আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন,জামায়াতে ফরজ নামাজ আদায়ের সময় দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার সময় ঘটনা ঘটে।

আহতের ভাই আবু সাঈদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ছুরি মেরে আহত করা হয়েছে। ঘটনার পর আত্নগোপনে থাকায় মনিরুল ইসলাম জমজমের বক্তব্য নেওয়া সম্বব হয়নি।

বাঘা থানার ওসি(তদন্ত) আব্দুল করিম জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে ২ নারী নিহত

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে ২ নারী নিহত

সাবেক সকল শিক্ষার্থীদের এক প্লাটফর্মে যুক্ত করবে রুয়েটের এ্যলামনাই ওয়েবসাইট

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ ছিল ৫ ঘন্টা

রাজশাহীতে মাইজ ভান্ডারির দাফনে বাধা, পরে পুলিশের হস্তক্ষেপে দাফন

মুস্তাফিজকে স্মরণ করল চেন্নাই

গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

রাজশাহীতে ডাবলু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজশাহীতে ডাবলু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজশাহী নগরীতে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস না করে, সেজন্য স্বতন্ত্র প্রার্থী মাহি