মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মহান বিজয় দিবসে রাজশাহী মহানগর ছাত্রদলের বর্ণাঢ্য পতাকা মিছিল

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৬, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিনের সভাপতিত্বে এবং রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদের আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তরের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টা থেকেই রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে মিছিল সহকারে বাটার মোড়ে জড়ো হতে থাকেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন।

সমাবেশ শেষে রাকিন রায়হান রবিনের দিকনির্দেশনায় বর্ণাঢ্য পতাকা মিছিলটি শুরু হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গণভবনে টিউলিপের প্রচারপত্র, গয়না, সোনার প্রলেপযুক্ত কলমের মোড়কের সন্ধান

দুর্গাপূজায় বাংলাদেশ থেকে বড় সাইজের ৫ হাজার টন ইলিশ চায় ভারত

হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়

“রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের পক্ষে দাবির ঝড়”

সাবেক শিবির নেতা শাহীন হত্যা নিয়ে প্রত্যক্ষদর্শী বন্ধুর বণ’না’

পেঁয়াজ আমদানি বন্ধ রাখার আহ্বান চাষিদের

রাজশাহীতে প্রশিক্ষক মুন্নী আকতারের বিরুদ্ধে হাজিরা জালিয়াতির অভিযোগ, অধ্যক্ষ শফিকুলের ভূমিকা প্রশ্নবিদ্ধ

আরএমপির ১২ থানার ওসিকে একযোগে বদলি

বাংলাদেশের স্থিরতা প্রতিষ্ঠায় সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ