বুধবার , ১ জানুয়ারি ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রেল কলোনির পুকুর থেকে গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। আজ বুধবার সকালে নগরীর রেল কলোনি বস্তি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজ সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তার গলায় দুটি তুলশির মালা দেখতে পাওয়া গেছে, যে মালা সাধরনত হিন্দু ধর্মাবলম্বীরা পড়ে থাকেন।  তাঁর বয়স ৩০ থেকে ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ ভোরে ঘটনাস্থলের পুকুরে মরদেহটি ভাসতে দেখেন কয়েকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, পুলিশ সুরতহাল করার সময় আমরা ছিলাম। মৃতদেহের শরীরে কোনো আঘাত বা গলায় গামছারও দাগ পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে মৃগীর রোগী। পুকুর পাড় দিয়ে যাওয়ার পথে ব্যারাম উঠে পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে পারে। তার পরিচয় পাওয়া গেলে ব্যাপারটি জানা যাবে।

এলাকাবাসী বলছেন, এর আগেও এই এলাকা ও তার আশেপাশে এমন ঘটনা ঘটেছে একাধিক বার। দ্বীর্ঘদিন থেকে এলাকাটি মাদক ও নানা অসামাজিক কর্মকান্ডের অভয়ারণ্য এই বস্তিটি। পুলিশ ও ফ্যাসিবাদী সরকারের শাসনআমলে রাজনৈতিক ছত্রছায়া এলাকায় গড়ে উঠে জুয়া,মাদক ও দেহব্যবসা। ৫ আগষ্টের পর মুল হোতারা পালিয়ে গেলেও সুনির্দিষ্ট মামলা না থাকায় অনেকেই এলাকায় ফিরে পুণ:রায় শুরু করে এসব কর্মকান্ড।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ওই ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। তবে গলায় চাপ কিংবা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করার মতো কোনো আলামত পাওয়া যায়নি। কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে। সেই সঙ্গে ওই ব্যক্তির পরিচয়ের সন্ধানে কাজ চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের নির্বাচনে অনিয়ম করলে মার্কিন ভিসা বন্ধ : ব্লিংকেন

সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার অঙ্গীকার আরডিএ চেয়ারম্যান সুইটের

১৩ এনজিও জালে আটকে ছিলেন রাজশাহীর সেই কৃষক

নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, নতুন সদস্য পদ প্রাপ্তির সুযোগ রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি

নগরীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজু, সম্পাদক মাহাতাব

The Signs of a Highly Giftable Product

অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলন

সোহাগ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার