আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুইটি ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জন অফিস রাজশাহী মেডিকেল অফিসার ডা. আব্দুর রব সিদ্দিকী, নিস্কৃতি ফাউন্ডেশনের সভাপতি এভারেস্ট হেম্ব্রম এবং সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি আব্দুর রাজ্জাক। এ ছাড়া সভায় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভাটি সঞ্চালনা করেন আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার সমন্বয়ক এনামুল হক।
আলোচনায় সহিংসতা প্রতিরোধ, যৌনকর্মীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষা, সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা এবং এ ধরনের ঘটনায় সরকারি বেসরকারি সহযোগিতা পাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সহিংসতা প্রতিরোধ ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রসাশন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও কার্যকর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় অংশীজনদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সহিংসতা প্রতিরোধ এবং সবার জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


















