Friday , 5 December 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে’

প্রতিবেদক
sonynews
December 5, 2025 12:08 pm

অনলাইন ডেস্ক: চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করছেন, সব ঠিক থাকলে বেগম জিয়া রোববার (৭ ডিসেম্বর) ফ্লাই করবেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমা বাদ রাজধানীর নয়াপল্টনে এ কথা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে।

কারিগরি ত্রুটিতে অ্যাম্বুলেন্সটি পৌঁছাতে দেরি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি এক দিন পিছিয়েছে। মির্জা ফখরুল বলেছেন, বেগম জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ তারিখ) ফ্লাই করবেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানানো হয়েছিল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন বিএনপি চেয়ারপর্সন, সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ঢাকায় এসেছেন।

গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
মুরগির খামারে লোকসান, ছাগলে আশা দেখছেন জাকারিয়া

মুরগির খামারে লোকসান, ছাগলে আশা দেখছেন জাকারিয়া

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

এসব চরিত্রে অভিনয় করতে অনেক ভয় লাগে: তিশা

৪টি শর্তে ফিরতে পারবে আ.লীগ, জানালেন আলী রিয়াজ

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তারপরও বহাল তবিয়্যতে

গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজশাহী কারাগারে দগ্ধ কয়েদির মৃত্যু

রাজশাহীতে দুইটি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে আ’লীগ নেতা লিটনসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা

পুলিশে নিয়োগ, চাকরি পেতে যে পরামর্শ দিলেন সারজিস আলম