সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এসব চরিত্রে অভিনয় করতে অনেক ভয় লাগে: তিশা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ

প্রীতিলতা চরিত্র প্রসঙ্গে তিশা প্রথম আলোকে বলেন, ‘যেকোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে অনেক বড় একটা দায়িত্ব কাঁধে চলে আসে। অনেক ভয় লাগে। কেননা এসব চরিত্রে মানুষের প্রত্যাশা বেশি থাকে। প্রীতিলতা কী করেছেন, তা জানতাম কিন্তু তিনি কীভাবে কথা বলতেন, কীভাবে চলতেন—এসব বিষয়ে অবগত নই। তাঁকে আমরা দেখিনি, তাঁর কোনো ভিডিও নেই। বই পড়ার মাধ্যমে যতটুকু অবগত হয়েছি, সেটার ওপর ভিত্তি করে চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাকিটা দর্শক দেখবেন। তাঁরাই বলবেন আমরা সফল কি না।’

ছবিতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে থাকছেন মনোজ প্রামাণিক। সরকারি অনুদানের চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। ছবির সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে আত্মাহুতি দেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাজশাহীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মোজাম্মেলের

রাজশাহীতে জমি দখলের অভিযোগে মানববন্ধন, হত্যার হুমকির অভিযোগ

রাজশাহীতে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত 

বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার: জব্দ ট্রাক

রাজশাহী নগরীতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে দুই পক্ষের সংঘর্ষে আহত- ১৬ , রামেকে ভর্তি- ৬

গণপূর্ত সচিব ওয়াছি উদ্দিনের মেয়াদ বাড়লো এক বছর

পদ্মা নদীতে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন

ব্লগার নাজিমুদ্দিন হত্যা: ৯ জনের বিরুদ্ধে চার্জগঠন ২০ অক্টোবর