রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ডিবি পুলিশের অভিযানে ২ সাইকেল চোর গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর সাধুর মোড় থেকে দুই সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শহিদুল ইসলাম রুবেল ওরফে টাইগার রুবেল (৩২) ও মো: গাফ্ফর শেখ (৫০)। শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার মৃত রমজানের ছেলে ও গাফ্ফর একই থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত আবু বক্করের ছেলে।

পুলিশ জানায়, বোয়ালিয়া থানার সাদুর মোড় এলাকার মোছা: মাকসুদা খাতুনের ছেলের ব্যবহৃত সাইকেল গত ৩১ আগস্ট বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭টার মধ্যে সাধুর মোড় এলাকায় মেজর শামস এর বাসার গ্যারেজ থেকে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত ১৩ সেপ্টেম্বর ডিবি অফিসে উপস্থিত হয়ে মৌখিক অভিযোগ দেন।

পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুক ও তার টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে সনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলাম রুবেলকে বাড়ী হতে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রুবেল চুরির বিষয়টি স্বীকার করে। সে জানায় সাইকেলটি ৯০০ টাকা মূল্যে গাফ্ফার শেখ এর ভাঙ্গারীর দোকানে বিক্রি করেছে। আসামি রুবেলের তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ভাঙ্গারীর দোকানে অভিযান পরিচালনা করে আসামি গাফ্ফার শেখকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে পৃথক দুটি অভিযানে হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা সহ গ্রেফতার ২

যে কারণে নিজের ৫০ বছরের লুক দেখার অপেক্ষায় পরীমনি

৫ দিনের পরিচয়ে প্রেম, প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত কবিতা

৫ দিনের পরিচয়ে প্রেম, প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত কবিতা

রাজশাহীতে এক ব্যক্তিকে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানো অভিযোগ

পাকিস্তান দলে হার্দিকের মতো ফিনিশার নেই: আফ্রিদি

ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ: জনপ্রশাসন কমিশন প্রধান

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

রাজশাহীতে সিসি ক্যামেরার সহযোগিতায় মাদক সরবরাহ, গ্রেফতার ৬

বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস

দুর্নীতি মামলায় স্ত্রীসহ কারাগারে আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান