সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে রোপা আমন ধানের বাম্পার ফলন, মুখে হাসি চাষীদের

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৪, ২০২২ ১:১১ অপরাহ্ণ
রাজশাহীতে রোপা আমন ধানের বাম্পার ফলন, মুখে হাসি চাষীদের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি অঞ্চলে এক দমকে ধানের জমিতে ব্যাপক পরিমান ফলের উৎপাদন বেড়েছে। লাভজনক অর্থকারী আবাদ হিসাবে ধানের পরির্বতে ফলের বাগান গড়ে তোলার প্রবণতা ছিল। এতে কমছে ধানের আবাদি জমি। তবে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও উদ্ভাবনী শক্তিতে এঅঞ্চলে ধানের জমি কিছুটা কমলেও উৎপাদন তুলনামূলকভাবে বেড়েছে।

রাজশাহীর চারঘাট উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন আশা করা যাচ্ছে। উপজেলার সরদহ ও নিমপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, শত শত হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। ফলনও বেশ ভালো। এবছর চারঘাটে হাইব্রিড ও উফসী জাত মিলিয়ে মোট ৪ হাজার ৯৫০ হেঃ জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। হাইব্রিড (১৮ হেঃ ও উফসী-৪ হাজার ৯৩২ হেঃ)। যা আগের বছরের তুলনায় বেশি গত বছর ৪ হাজার ২৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ চাষ হয়েছিল।

এজাতগুলো ব্রিধান-৯৫-১৩২ হেঃ, ৯৩-২৪৫ হেঃ, ৮৭-১ হাজার ৩৪৫ হেঃ, ৭৫-৭৫০ হেঃ, ৭১-২৯৮ হেক্টরসহ ব্রিহ্ইাব্রিড ধান-৪-৮ হেঃ, ৬-৮ হেক্টর জমিতে এই চাষ করা হয়। এই পর্যন্ত ৭৪৩ হেঃ জমির শস্য কর্তন হয়েছে। যার গড় ফলন ৫.৪২ মেঃ টন ধান ও ৩৫৮ মেঃ টন চাউলে।

কৃষি অফিসারের উপস্থিতিতে সরদহ ইউনিয়নের পূর্ব ঝিকরা গ্রামের কৃষক তোয়াজ উদ্দিন তিন বিঘা ও নন্দনগাছি কৃষক আব্দুল কাদের প্রায় সাড়ে তিন বিঘায় জমিতে ব্রিধান ৯৫ ও ৮৭ নমুনা শস্য কর্তন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সরদহ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) রায়হান আলী, পৌরসভার (এসএএও) আমিরুল ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিমপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল কাদের জানান, সার, বীজ ও কীটনাশক দাম না বাড়লে চাষীরা আরও লাভবান হতো। তারপরও ধানরে ভালো দাম পাওয়ায় এতে কৃষকরা খুশি।

এ বিষয়ে উপজেলা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, ৪ হাজার ৯৫০ হেঃ জমিতে রোপা আমন ধান আবাদ হয়েছে। কৃষকরা আধুনিক উচ্চ ফলনশীল জাতের ধান চাষে এবার ফলন বেশি হবে বলে আশা করা যাচ্ছে এবং তারা আগ্রহী হয়ে উঠেছে এ ফলনে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই : অধ্যাপক মজিবুর রহমান

ইসলাম গ্রহণ করে পাকিস্তানি যুবককে বিয়ে, নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় তরুণীকে

পত্রিকা কার্যালয়ে হামলা, জড়িতরা গ্রেফতার না হলে কঠোর আন্দোলন, নেতৃবৃন্দের হুসিয়ারি

৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

পাকিস্তানের প্রশংসা করল যুক্তরাষ্ট্র, কূটনৈতিক অস্বস্তিতে ভারত

সুলতান ভাই কাচ্চি’র ম্যানেজারকে গুলি

এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ

কাঁকনহাট পৌর নিয়োগে ঘুষের অভিযোগ, তদন্তে দুদক

রাঙামাটিতে পাহাড়ের উপর থেকে গভীর খাদে পর্যটকবাহী বাস

নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ