বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নৈর্ব্যক্তিকের একটি প্রশ্ন বাংলা ভার্সনে এক, ইংরেজিতে আরেক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৪:০১ অপরাহ্ণ

ঢাকা শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জীববিজ্ঞানের বাংলা ও ইংরেজি ভার্সনের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) প্রশ্নে ভিন্নতা দেখা গেছে। ইংরেজি অনুবাদ করতে গিয়ে একই প্রশ্ন ভিন্ন অর্থ বোঝানো হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, অনেক পরীক্ষার্থী সেই প্রশ্নের উত্তর দিতে ভুল করেছে। কেউ আবার সঠিক উত্তর দিয়েও নম্বর পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।

বধুবার (২৮ সেপ্টেম্বর) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রশ্নের এমন ভিন্নতা দেখা গেছে।

পরীক্ষার্থীরা জানায়, জীববিজ্ঞান বাংলা ভার্সনের এমসিকিউ পরীক্ষার ২৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে-মেয়েদের রজনিবৃত্তিকাল (Menopause) সাধারণত কত বছর বয়ষ থেকে শুরু হয়? এর উত্তরে ১২-১৯, ২২-৩০, ৩০-৪০ এবং ৪০-৫০ চারটি উত্তর দেওয়া হয়েছে। আবার একই বিষয়ে ইংরেজি ভার্সনে ১৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে- The beginning of menstrual cycle of girls is from the age of- (a) 12-19, (b) 22-30, (c) 30-40, (d) 40-50। এভাবে একই বিষয়ের পরীক্ষায় বাংলা ও ইংরেজি ভার্সনে দুই ধরনের প্রশ্ন করা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাধিক পরীক্ষার্থী অভিযোগ করেন, একই বিষয়ের বাংলা এবং ইংরেজি ভার্সনে দুই ধরনের প্রশ্ন করা হয়েছে। ইংরেজিতে যে প্রশ্ন করা হয়েছে, বাংলাতে তার উল্টোটা করা হয়েছে। আমরা যারা সঠিক উত্তর দিয়েছি সেটির নম্বর কেটে দেওয়া হতে পারে বলে চিন্তা হচ্ছে। যদি উত্তরপত্র মূল্যায়ণকারী শিক্ষকরা প্রশ্নটির বুঝে নম্বর দেন তবে কোনো সমস্যা হবে না। সঠিক উত্তর দিয়েও যদি নম্বর কম পান তবে তারা অনেক পিছিয়ে পড়বেন বলেও আশঙ্কা করেন।

আইডিয়াল স্কুলের এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, বাংলা এবং ইংরেজি ভার্সনে প্রশ্ন ভিন্ন হয়েছে। যার কারণে উত্তরও ভিন্ন হবে। বাংলা প্রশ্ন দেখে উত্তর তৈরি করা হলে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে। একটি এমসিকিউ এর জন্য ১ দশমিক ৬৭ শতাংশ নম্বর পিছিয়ে পড়বে। জীববিজ্ঞানের এমসিকিউ এর উত্তর প্রস্তুত করার আগে অবশ্যই বাংলা এবং ইংরেজি প্রশ্ন দেখে মূল্যায়ণের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, প্রতিদিন পরীক্ষার পর আমরা প্রশ্ন দেখে থাকি। আজ সেটি দেখা হয়নি, আগামীকাল বৃহস্পতিবার দেখা হবে। উত্তরপত্র মূল্যায়ণকারী শিক্ষকদের বিতরণ করার আগে প্রধান পরীক্ষকদের প্রশ্ন ও উত্তর কোথাও ভুলভ্রান্তি ও অসঙ্গতি থাকলে সেগুলো চিহ্নিত করা হয়। যদি জীববিজ্ঞানের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন দুই ধরনের হয় তবে যারা সঠিক উত্তর দেবে সেটির নম্বর দেওয়া হবে।

তিনি বলেন, আগে বাংলা প্রশ্ন তৈরি করা হয়। পরে ইংরেজি ভার্সনের প্রশ্নটি বাংলা থেকে অনুবাদ করা হয়। কোনো ক্ষেত্রে অনুবাদ করতে গিয়ে দুই প্রশ্ন দুই ধরনের হলে প্রধান পরীক্ষকদের আলাদাভাবে সেগুলো বুঝিয়ে দেওয়া হয়। তারা সেভাবে নম্বর মূল্যায়ন করে থাকেন। শিক্ষার্থীরা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সেটি আমরা গুরুত্ব দিয়ে থাকি। সঠিক উত্তর দিলে কেউ নম্বর থেকে বঞ্চিত হবে না বলেও জানান তিনি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কী করবে ভারত?

রাজশাহী নগরীতে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ

রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে ১৩২ গ্রাহকের মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃত্বে পরিবর্তন, কমিশনের হাতে নির্বাচনের দায়িত্ব

‘ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে’

Live coverage: NASA scrubs second Artemis 1 launch attempt

রাজশাহীতে জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রুয়েটে ফায়ার সেফটি প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত