শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পুকুরের পানিতে দুধ বিক্রেতার মরদেহ উদ্ধার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহীর সাগরপাড়া এলাকার বড় পুকুর থেকে এক দুধ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার (২ নভেম্বর) সকালে ওই পুকুরের পানিতে মরদেহটি ভেসে ওঠে।

এ সময় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের নাম সঞ্জিত দাস (৪২)। তিনি ওই একই এলাকার বাসিন্দা।

মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, গত ৩১ অক্টোবর কালীপূজার রাত থেকে সঞ্জিত নিখোঁজ ছিলেন। এরপর আজকে তারা সঞ্জিতের মরদেহের খোঁজ পান।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, সঞ্জিতের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। এজন্য পুকুর থেকে উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সিটি হাটমুখী ভারতীয় গরু জব্দ, বিজিবির দাবি চোরাচালান

রাজশাহীতে রিভলবার ও মাদকসহ কোচিং সেন্টার পরিচালক গ্রেপ্তার

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন, ভোটের মাঠে শুরু কৌশলগত লড়াই

জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হলেন রাজশাহীর সোলাইমান

কোটা আন্দোলনের প্রশ্নে প্রধানমন্ত্রী… ‘মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?’

রামেকে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পাকিস্তানকে বিপুল পরিমাণ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন চাপের মুখে ভারত!

গাছে বেঁধে যুবক নির্যাতন: মতিহারে দুইজন গ্রেপ্তার