মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মায়ের জন্য জেলগেটে অপেক্ষা দুই শিশুর, কারাগারে দুধের সন্তানসহ শিল্পী

প্রতিবেদক
sonynews
মে ১২, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরে একটি মারামারি মামলায় ফারহানা আক্তার শিল্পী নামের এক নারীসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শিল্পীর সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার আড়াই বছরের শিশুকেও। এদিকে, জেলগেটে দাঁড়িয়ে থাকা তার স্কুলপড়ুয়া দুই সন্তান মায়ের অপেক্ষায় ছিল—এমন দৃশ্যই ধরা পড়ে সোমবার (১১ মে) বিকালে লক্ষ্মীপুর জেলা কারাগারে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের পেশকার দেলোয়ার হোসেন বলেন, “সিআর মামলায় আসামি শিল্পী ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে আদালতের বিচারক শাহ জামাল এ আদেশ দেন। আমরা আসামিদের আদালতের পুলিশ হাজতে দিয়েছি। পরে শিশুটিকে কারাগারে নেওয়া হয়েছে নাকি বাসায় রাখা হয়েছে, তা জানি না।”

আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন জানান, প্রিজনভ্যানের ভেতর মায়ের কোলে থাকা শিশুসহ শিল্পীকে কারাগারে নেওয়া হয়েছে। তার অন্য দুই সন্তান—একজন পঞ্চম শ্রেণি ও অন্যজন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী—জেলগেটে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছিল।

তিনি আরও জানান, দুই শিশুর পরীক্ষা চলমান।

আরেক আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, এজাহারে শিল্পীর বিরুদ্ধে লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করার অভিযোগ আনা হয়। এতে মাথা ফেটে মগজ বের হয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল। তবে চিকিৎসা সনদে সাধারণ জখমের কথা উল্লেখ রয়েছে। এরপরও আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার সঙ্গে দুধের শিশুও এখন কারাগারে রয়েছে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, “আড়াই বছরের শিশুসহ মা শিল্পীকে কারাগারে আনা হয়েছে।”

মামলার নথি অনুযায়ী, ১৫ এপ্রিল সাহাপুর এলাকায় হামলার ঘটনায় বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে মামলা করেন। এতে প্রতিবেশী শিল্পীসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রথম সন্তান পুত্র, মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেই মোরগ বলি দিলেন বাবা!

রাসিকের ড্রেনের ওপর বিল্ডিং নির্মাণ! আরডিএ’র ভেঙে ফেলার আইনি নোটিশ

দেশে মারাত্মক দুর্ভিক্ষ শুরু হয়েছে: মিনু

দেশে মারাত্মক দুর্ভিক্ষ শুরু হয়েছে: মিনু

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের অভিযান অব্যাহত

দুর্গাপুরে হেরোইন ও টারপেন্টাডল ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারী গ্রেফতার

কর্মচারীদের আন্দোলনে কালের কন্ঠের সাংবাদিককে মারতে তেরে আসলেন প্রকৌশলী

নগরীতে দুই চিকিৎসককে হত্যার একদিন না যেতেই আরও এক চিকিৎসককে পিটিয়ে জখম

রাজশাহীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’: শ্রমিক লীগ নেতা আরিফসহ ১৪ জন গ্রেপ্তার