• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

শিবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ১২:৩২

শিবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা সুন্দরপুর এলাকার নবাবের মোড়ে আলম হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর-নবাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সুন্দরপুর-ঝাপড়াপাড়ার আবুল হোসেনের ছেলে। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, বেলা সোয়া একটার দিকে আলম হোসেন ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সুন্দরপুর-নবাব মোড় এলাকায় পৌঁছালে একটি দুর্বৃত্ত দল তার পথ গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। হাসুয়ার কোপে তার মাথায় রক্তক্ষরণ হয়েছে। এছাড়া ডান হাতে ও মাথায় কোপের চিহ্ন রয়েছে। নিহতের স্ত্রী জুলেখা বেগম ও ভাই বাবু হোসেন অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় স্থানীয় প্রভাবশালীরা এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কি কারণে আলমকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। তবে কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি । এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ সংবাদ

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ১২:৩২
প্রচণ্ড রাগের সময় কী করবেন?
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ১২:৩২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮