বুধবার , ১৫ মে ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৫, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপের্টার: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে কাটাখালী থানা পুলিশ। গতকাল ১৪ মে রাত ৯টার দিকে কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা, ওয়েন্ডিং মেশিন ও এয়ার কম্পেসারসহ অটোরিকশার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: রফিকুল ইসলাম (৩৮), মো: আজিজুল হক (২৫) ও মো: রাজিব (২৫)। রফিকুল রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকার মৃত আনছার মণ্ডলের ছেলে, আজিজুল একই থানার সুচরন মধ্যপাড়ার মো: সমেজের ছেলে ও রাজিব মিরকামারী মধ্যপাড়ার মো: করিম মোল্লার ছেলে।

এ তথ্য নিশিচিৎ করেছেন কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুর রহমান। তিনি জানান, কাটাখালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় মো: রফিকুল ইসলামের বাড়িতে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয় হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩টি অটোরিকশা, ওয়েন্ডিং মেশিন ও এয়ার কম্পেসারসহ অটোরিকশার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায় তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার অজ্ঞাতনামা চোরদের কাছ থেকে চোরাই অটোরিকশা ক্রয় করে থাকে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মামলা-জরিমানা

ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে সোমবার

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

From idea to app store: A design sprint case study

ইসকনের আয়ের উৎস প্রকাশ করতে হবে: ইনকিলাব মঞ্চ

তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই

একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

স্মার্ট রাজশাহী সিটি বিনির্মাণে ডিজাইন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

গুপ্ত হওয়াই আমাদের সম্মান”, রাজশাহীতে গণমিছিল ও সমাবেশে তীব্র রাজনৈতিক বক্তব্য