শনিবার , ১৩ জুন ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উৎসবে মাতলো পুরো এলাকা

প্রতিবেদক
sonynews
জুন ১৩, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ শিক্ষার আলো ছড়াতে নতুন অধ্যায় শুরু হলো রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউপির কিশোরপুর উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়টির চারতলা একাডেমিক ভবনের একতলার ভিত্তি প্রস্তর স্থাপনকে ঘিরে বৃহস্পতিবার( ১৩ জুন ) দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নেমে আসে উৎসবের আমেজ। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক আর স্থানীয়দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ফিতা কেটে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, “বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে দেশজুড়ে নতুন ভবন নির্মাণ হচ্ছে। কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের এই নতুন ভবন শিক্ষার্থীদের পাঠদানের জন্য সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি করবে।”

এমপি চাঁদ আরও বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজকে একসাথে কাজ করতে হবে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুয়েল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর, বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সু-প্রভাত মন্ডল, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা, পাকুড়িয়া ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ অমল থান্দার, বিএনপি কর্মী সজল খান, সাবেক সদস্য,বাঘা উপজেলা যুবদল ( আহ্বায়ক কমিটি) শিমুল হোসেন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান। আয়োজনের সার্বিক দায়িত্বে ছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে বরণ করা হয়। শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন ভবন নির্মাণের খবরে এলাকাবাসীর মাঝে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাদের প্রত্যাশা, এই ভবন শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি এলাকার সুনামও বয়ে আনবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

চাহিদা পূরণ করতে, বিশ্বের সবচেয়ে দামি রোবট কিনলেন মুকেশ পত্নী, জানুন পুরো ঘটনা!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে শিশু ধর্ষণের চেষ্টায় লম্পট ফয়সাল গ্রেফতার

রাজশাহীতে রোভার স্কাউটদের উদ্যোগে আর্থ আওয়ার ২০২৬ উপলক্ষে র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তানোরে তদন্ত কমিটির সামনে শিক্ষকদের বাকবিতন্ডা

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

উম্মতের প্রতি নবিজির (সা.) ১০ উপদেশ