শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৫, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা তিনটার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, নাটোর গুরুদাশপুর উপজেলার বাকিদেবপুর গ্রামের হাসান আলীর স্ত্রী পারভীন বেগম, একই উপজেলার কান্তপুর গ্রামের আবু সাঈদের মেয়ে শারমিন আক্তার, একই গ্রামের ইনসান আলীর ছেলে আইয়ুব আলী লাবু (৩৫), কাটাখালী পৌর এলাকার রিপনের ছেলে হৃদয় (১৮) ও আরও একজনের পরিচয় জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে সে সিএনজি চালক ছিলেন।।

বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাক্কারুল ইসলাম। তিনি জানান, শনিবার দুপুরে বেলপুকুর বাইপাস এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও সিএনজির যাত্রীরা নিহত হয়েছেন।তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনজন মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সরকারি পালিয়ে গেছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা জানান, বেলপুকুরের সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মরদেহ হাসপাতাল এসেছে। মরদেহ গুলো মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা শেষে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গণবিজ্ঞপ্তি জারি

মব জাস্টিসে অভিযুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

চন্দ্রিমা থানা এলাকায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে মকবুল হত্যা মামলার ৫ আসামির রিমান্ড চাইবে পুলিশ

রাজশাহীতে সিটি হাটমুখী ভারতীয় গরু জব্দ, বিজিবির দাবি চোরাচালান

পদ্মা নার্সিং ইনস্টিটিউট জোরপূর্বক দখলের অভিযোগ, শ্রমিক লীগ নেতাসহ দুইজন জেলহাজতে   

রাজশাহীতে ডিবির অভিযানে ৪ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহীতে হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই বালুমহাল ইজারা বিজ্ঞপ্তি, উচ্চ আদালতের স্থিতাবস্থা

কারারক্ষীদের আরো সংবেদনশীল ও মানবিক হওয়ার আহ্বান