• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Headline
ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি

রাজশাহীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেফতার

সনি নিউজ / ৪২ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা মামলার একামাত্র আসামি মোঃ নাইম হোসেন (২০) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার ২৯ জুন সকাল ৯টার দিকে
দূর্গাপুর থানাধীন মঙ্গলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লম্পট নাইম বাগমারা থানাধীন পানিয়া গ্রামের মানিক মোল্লার ছেলে। আজ
শনিবার দুপুরে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গত ১৮ মে ২০২৪ দুপুর ২টার দিকে ওই শিশুটি বাড়ীর পাশে মোল্লাপাড়া জামে মসজিদের পার্শ্বে খেলা করছিল।
এসময় একই গ্রামের মোঃ নাইম হোসেন (২০) তাকে চিপস্ খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে তার নিজ বসত বাড়ীর ভিতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিমের দাদা নামাজ পড়ে আসামির বাড়ীর সামনে দিয়ে আসার পথে ভিকটিমের ডাক-চিৎকার শুনতে পায়। তখন আসামীর বাড়ীর সামনে দরজার কাছে গিয়ে দেখে আসামী ভিকটিমকে জড়িয়ে ধরে টানা-হেচড়া করছে। তখন আসামী ভিকটিমের দাদাকে দেখে দ্রুত পালিয়ে যায়। এঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

পরবর্তীতে ভিকটিম এর দাদা বাদী হয়ে বাগমারা থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব এঘটনার ছায়া তদন্ত শুরু করে। আজ শনিবার সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল মঙ্গলপুর নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আটককৃত আসামীকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category