বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া, কাটাখালী, রাজপাড়া থানা ও মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কেদুর মোড় বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো: মোক্তার হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে কাটাখালী থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক ১২টার দিকে জাগির উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাহিন্দ্রা জাগীরপাড়া গ্রামের মো: সিদ্দিকুর রহমানের ছেলে মো: সাদ্দাম (৩০) এবং একই গ্রামের মো: মহসিন আলীর ছেলে মো: সাগর (৩১)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাজপাড়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বসুয়া অচীনতলা এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মো: সবুজ ওরফে ডাক্তার (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি সবুজের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় পৃথক ২টি মাদক ও ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

 এছাড়াও মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি একই তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মাসককাটাদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে বর্তমানে একই গ্রামে বসবাসতরত রাজশাহী জেলার চারঘাট থানার কাকাইলকাটি চৌমহনী গ্রামের মৃত সমেজের ছেলে মো: মিলন (৪২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি মিলনের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী পাইলিং মালিক এসোসিয়েশনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে নাগরিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ

রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেসকো কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, জাল সনদ ও অবৈধ সম্পদের অভিযোগ

মোহনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, আহতদের পরিচয় অজ্ঞাত

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন-সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এমপি আসাদের অভিনন্দন

রাজশাহীতে হারানো ৬০ মোবাইল ফিরিয়ে দিল জেলা পুলিশ

অভ্যুত্থানে শহিদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার

রাজশাহীর পদ্মায় নদীর স্রোতে নিখোঁজ দুই শিশু