মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শ্রেণিকক্ষে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৫, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে শ্রেণিকক্ষের ভেতরেই এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলায়।

গ্রেপ্তার শিক্ষকের নাম সানোয়ার হোসেন মানিক (৪২)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তার গ্রামের বাড়ি পাশের দুর্গাপুর উপজেলার মাড়িয়ায়। তিনি ওই এলাকার নওসের আলীর ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী ওই স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

নগরীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, ভুক্তভোগীর ভাই এ ঘটনায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তার বোনকে ওই স্কুল শিক্ষক উত্যক্ত করতো। কথা না শুনলে প্রায়ই ফেল করিয়ে দেয়ার হুমকি দিতো। এরই সূত্র ধরে গত সোমবার দুপুরের পর ইংরেজি পড়ানোর কথা বলে স্কুলের একটি ফাঁকা শ্রেণিকক্ষে নিয়ে তার শরীরে বিভিন্নস্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন শিক্ষক সানোয়ার। পরে তার বোন বিষয়টি বাড়িতে গিয়ে সবাইকে জানায়। এরপর ওই ছাত্রীর ভাই বাদি হয়ে শিক্ষকের বিরুদ্ধে বেলপুকুর থানায় মামলা দায়ের করা হয়।

রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ আরও বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর ভাই গত সোমবার রাতে থানায় অভিযোগ দেয়ার পর তখনই তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত