বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নতুন সভাপতি আল-আমিন সরকার

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৮, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আল-আমিন সরকার (টিটু)। গত শুক্রবার (২২ আগস্ট) তিন নির্বাচন কমিশনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে সভাপতি ঘোষণা করেন।

​এছাড়াও, আরও পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন: সাংগঠনিক সম্পাদক পদে মো. আজিজুল রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. হেলাল হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মো. কোরবান আলী এবং অর্থ সম্পাদক পদে মো. মোসাদ্দিকুর রহমান সাকিল। এই ছয়টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদের জয়ী ঘোষণা করে।
​নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম মোস্তফা মামুন, মো. ইফতেখারুল আলম ডনি এবং মো. রোকনুজ্জামান আলম।
​নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আরও তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সড়ক সম্পাদক। এই তিনটি পদে আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর আলুপট্টি এলাকার পদ্মা কনভেনশন হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
​নব-নির্বাচিত সভাপতি মো. আল-আমিন সরকার (টিটু) সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “শ্রমিক ও মালিকের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সকলের সহযোগিতায় আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাব এবং জনস্বার্থে সড়ক নিরাপদ রাখতে কাজ করব।”

সর্বশেষ - রাজশাহী