শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী নগরীতে এক গৃহবধূর নগ্ন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে চাঁদাবাজির অভিযোগে আল হাসিব নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী নগরীর ভাড়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আল হাসিব নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় র‍্যাবের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, হাসিব ভিকটিমের স্বামীর ফোন থেকে তার গোপন ভিডিও নিজের ফোনে নিয়ে নেন। পরে ফেসবুকে ফেক আইডি খুলে ওই ভিডিও পাঠাতে থাকেন। একপর্যায়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন। ভিকটিম চাঁদাও দেন। এরপর আরও চাঁদা দাবি করেন হাসিব। পরে ওই নারী থানায় অভিযোগ করেন।

র‌্যাব অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বলেন, হাসিবকে নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন