বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৩, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ
৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ নভেম্বর, ২০২২ তারিখ হতে ১৩ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত রাজশাহী মহানগরীর ২৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি, আলিম এবং এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষার দিন ৬ নভেম্বর, ২০২২ তারিখ হতে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্ন বর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষার কেন্দ্রসমূহ হলোঃ (১) নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী, (২) রাজশাহী সরকারী মহিলা কলেজ, রাজশাহী, (৩) রাজশাহী সরকারী সিটি কলেজ, রাজশাহী , (৪) শাহমখদুম কলেজ, রাজশাহী, (৫) রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী , (৬) মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী, (৭) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (৮) বরেন্দ্র কলেজ, রাজশাহী, (৯) শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী, (১০) রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (১১) রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, (১২) রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ,রাজশাহী, (১৩) নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, পবা, রাজশাহী, (১৪) নওহাটা মহিলা কলেজ, পবা, রাজশাহী, (১৫) মদিনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী, (১৬) রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, রাজশাহী , (১৭) নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা, পবা, রাজশাহী, (১৮) মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট,কাটাখালী, (১৯) হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, রাজপাড়া, (২০) জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয়, মাতৃকা ভবন,ঘোড়ামারা, বোয়ালিয়া, (২১) লোকনাথ উচ্চ বিদ্যালয়,বোয়ালিয়া, (২২) আইন মহাবিদ্যালয়, বোয়ালিয়া, (২৩) নওহাটা উচ্চ বিদ্যালয়, পবা।

গতকাল বুধবার, ২ নভেম্বর, ২০২২ আরএমপি পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজশাহী জেলা বিএনপির প্রচারণা

মহানগরীতে পুলিশের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেবাননে আরও ইসরায়েলি হামলার আশঙ্কা হিজবুল্লাহ প্রধানের

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

রাজশাহীতে বিএসটিআই'র উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত

রাজশাহীতে বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

রাজশাহী নগরীতে কোটি টাকার হেরোইনসহ দুইজন আটক, ট্রাক জব্দ

দিপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জ: র‌্যাব

নভোএয়ারে দুইজনের টিকেট কিনলে কক্সবাজারে চারদিন হোটেল ফ্রি

নভোএয়ারে দুইজনের টিকেট কিনলে কক্সবাজারে চারদিন হোটেল ফ্রি

রাজশাহীর সেক্রেটারির বাসা তছনছের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

রাজশাহীর সেক্রেটারির বাসা তছনছের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের