মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নকল ও ক্যান্সার সৃষ্টিকারী কসমেটিকস বিক্রির দায়ে চারঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২১, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অভিযান চালিয়ে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। বিএসটিআই-এর অনুমোদনবিহীন, নকল ও ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিমসহ গুণগত মান সনদবিহীন প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) চারঘাট উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজান-এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চারঘাট বাজারে অবস্থিত মেসার্স শিমুল প্রসাধনীকে ৬,০০০/- (ছয় হাজার টাকা) এবং মেসার্স জুয়েল কসমেটিকস অ্যান্ড হাসিনা স্টোরকে ৪,০০০/- (চার হাজার টাকা) জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটি বিএসটিআই’র অনুমোদনবিহীন, নকল ও নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম—যেমন ‘গৌরী’, ‘চাঁদনী’, ‘ডিউ’, ‘নূর’ ইত্যাদি ক্রিম বিক্রি করছিল। এছাড়াও তারা গুণগত মান সনদবিহীন হেয়ার অয়েল, লিপস্টিক ও নেইল পলিশের মতো প্রসাধনী সামগ্রীও বিক্রয় ও বিতরণ করছিল।
এ সময় প্রায় দশ হাজার টাকা সমমূল্যের নিষিদ্ধ কসমেটিকস পণ্যসমূহ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এছাড়া চারঘাট থানা পুলিশের সদস্যবৃন্দ অভিযানে সহযোগিতা করেন।
বিএসটিআই, রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে জানানো হয়েছে যে, জনস্বাস্থ্য রক্ষায় এবং বাজারে ভেজাল ও নকল পণ্যের বিক্রি বন্ধ করতে তাদের এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রামেক হাসপাতাল ৩ হাজার শয্যায় উন্নীত ও রাজশাহীতে ইপিজেড স্থাপনের প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

পদ্মার চরে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করা হতো!

২৩ বছর পর বড় পর্দায় সিনেমা দেখল কাশ্মীরবাসী

দুই শিক্ষার্থীর একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, রাজশাহীতে হোটেল ম্যানেজারসহ গ্রেপ্তার ২

বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে রুয়েটে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

ছাত্র-জনতার ওপর হামলা মামলায় রাবির দুই ডেপুটি রেজিস্ট্রার গ্রেফতার

নগরীতে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল