মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ৪, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক; রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় এক কোটি ৬ লাখ টাকার ১ কেজি ৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)। সোমবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ভগবন্তপুর রোডপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জিয়ারুল (৩৬) ও একই এলাকার মো. আখতারুজ্জামানের ছেলে মো. সিহাব জামান (৩০)। সোমবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের ভগবন্ত গ্রামের রোডপাড়াস্থ আব্দুল লতিফের বাড়ির পশ্চিম দিকে পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ী থেকে অটোরিকশায় চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে হেরোইনসহ হাতেনাতে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব।

অভিযানে নেতৃত্ব দেন, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পুলিশকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই

কাজ না পেয়ে বিএমডিএর প্রকৌশলীকে লাঞ্ছিত, কক্ষ ভাঙচুর

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জুলু-জিমকে বহিষ্কার, ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রাজশাহী প্রেসক্লাবের সভায় সিদ্ধান্ত

ঘুষ ছাড়া প্ল্যান পাস হয়না আরডিএতে ছদ্মবেশে দুদকের অভিযান

ব্যায়ামের আগে শক্তি বাড়াতে ৯টি সেরা কম্বো খাবার

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২২

খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে, অতঃপর…

বাড়ি গাড়ি মার্কেট ফ্ল্যাট- কী নেই ওদুদের!

আরএমপি’র অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০, মাদকদ্রব্য উদ্ধার