ইফতেখার আলম বিশাল: কে এই চোর? চোখের ঘুম হারাম করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তার সন্ধ্যানে আরএপি’র ফেসবুক পেজে তার পরিচয় জানানোসহ ধরিয়ে দিতে ঐ চোরের ছবি প্রকাশ করেছে রাজশাহী মহানগর পুলিশ।
এছাড়া তাদের নিজস্ব নিউজ পোর্টালে ওই চোরের ছবি প্রকাশ করাসহ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তাকে ধরিয়ে দিতে আহবান জানানো হয়েছে।
এদিকে ওই চোরের সন্ধ্যানে পুলিশের বিশেষ টিমসহ চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
গত ৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার শিফা বাজার নামক একটি দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিকের নাম শাহাজাদা।
আরএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছবিতে প্রদর্শিত ব্যক্তিটি চোর। এখন পর্যন্ত এই চোরের পরিচয় জানা যায়নি। চোর ধরতে ও মামলা সুষ্ঠু তদন্ত এবং বিচারের জন্য প্রদর্শিত ব্যক্তির সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ ওই ব্যক্তির সন্ধান জেনে থাকেন তাহলে আরএমপি’র চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) ০১৩২০-০৬১৫৫৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
https://www.youtube.com/watch?v=EhLLyScDQ-s
সনি বাংলা ডট কম/ইআবি


















