বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৫ উদ্বোধন

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৬, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে বর্নাঢ্য র‍্যালী,উপজেলা পরিষদ চত্বরে প্রাণী সম্পদ প্রদর্শনী স্টল স্থাপন ও উপজেলা পরিষদ হলঘরে আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী এবং জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিঞা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, খামারি, পল্লী চিকিৎসক এবং স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন এলাকার কৃষক।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে টেকসই ও আধুনিক করার লক্ষ্যে সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। নীরোগ জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে শক্তিশালী প্রতিপাদ্যকে সামনে রেখে দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, খামারির দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।এছাড়াও অনুষ্ঠানে তানোর উপজেলার বিভিন্ন এলাকার খামারি, কৃষক, শিক্ষার্থী ও প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তানোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হবে। এর অংশ হিসেবে খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ সেবা, রোগ নির্ণয় ক্যাম্প ও সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী জানান, অংশগ্রহণকারীদের টি-সার্ট, প্যাড, কলম ও দুপুরের খাবার দেয়া হয় ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী আহত: ঢাকায় রেফার্ড

অতিরিক্ত ডিআইজিসহ ৩ এসপিকে তিরস্কার

মধ্যপ্রাচ্যে ঈদ শনিবার, বলছে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র

সুন্দরী তরুণীদের দিয়ে পাতা হচ্ছে প্রেমের ফাঁদ, রেহাই পাচ্ছেন না রাষ্ট্রদূতরাও

ভারতীয় সাংবাদিকের প্রশ্নে রেগে আগুন রমিজ, কেড়ে নিলেন ফোন

হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেফতার

গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিবাদে রাজশাহীতে আ’লীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

উচ্ছেদে ক্ষোভ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস

রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া