মঙ্গলবার , ২ মে ২০২৩ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

র‌্যাব ও জেলা ডিবির অভিযানে মদকসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
সনি নিউজ
মে ২, ২০২৩ ৫:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাব ও জেলা ডিবির অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

১ মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টার দিকে গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির জন্য অবস্থান করছিলেন মাদক কারবারিরা।

এসময় আক্কাশ আলী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ গ্রাম হেরোইন ও নগদ ৪৩০০ টাকাসহ গ্রেপ্তার করে জেলা গয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে।

অপরদিকে র‌্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল রাজশাহী গোদাগাড়ি থানার সিএন্ডবি মোড় এলাকা থেকে ৪৫০ গ্রাম হেরোইনসহ নুরুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার নুরুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাদক ক্রয়- বিক্রয় এর সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে র‌্যাবের কাছে।আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় এজাহার দায়ের করা হয়েছে র‌্যবের পক্ষ থেকে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী