• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে সিসি ক্যামেরার সহযোগিতায় মাদক সরবরাহ, গ্রেফতার ৬

প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৪:৫১

রাজশাহীতে সিসি ক্যামেরার সহযোগিতায় মাদক সরবরাহ, গ্রেফতার ৬

ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীতে দুইজন মাদক ব্যবসায়ীসহ ৪জন মাদকসেবিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা খাওয়া সরঞ্জাম সহ ৪টি সিসি ক্যামেরা, একটি মনিটর ও নগদ ১,৪৭,৬৫০ টাকা উদ্ধার করে র‍্যাবের অভিযানিক দল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল-
রাজপাড়া থানাধীন লক্ষীপুর আইডি বাগনপাড়া এলাকার হাবিবের ছেলে
মোঃ রতন আলী (৩৯), ও একই থানার দাসপুকুর এলাকার সাইফুলের ছেলে
মোঃ মৃদুল (২২)।
আটক মাদক সেবীরা মধ্যে রয়েছে লক্ষীপুর আইডি কোয়ার্টারের খন্দকার শাকিল হোসেন পলাশ (৪৬), বিল সিমলা এলাকার মোঃ শাকিল (২৪), বাকীর মোড় বাগানপাড়া এলাকার মোঃ দুলু শেখ (৬৭) ও শালবাগান এলাকার মোঃ রাকিব (২২)।
৩ ফেব্রুয়ারি সকালে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় রাতের আধারে কৌশলে পালিয়ে যায় একজন নারী মাদক ব্যবসায়ী।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রতন ও মৃদুল এবং পলাতক আসামী মোছাঃ শাহিদা (৩০) পরস্পর যোগসাজসে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ ভাবে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং নিজ নিজ হেফাজতে রেখে নগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট পাইকারি ও খুচরা বিক্রয় করে।

এছাড়া গ্রেফতারকৃত অপর চারজন আসামি বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে মাদক সেবন করে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট করে।

পলাতক আসামী শাহিদা তার বাড়ীর সামনে নিরাপদে মাদক বিক্রির জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর গতিবিধি সিসি ক্যামেরার সাহায্যে পর্যবেক্ষণ করে।

এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮