Thursday , 22 August 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে খোকন হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
সনি নিউজ
August 22, 2024 1:28 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে আজ চাঞ্চল্যকর খোকন আলী হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই মামলায় ২৭ জনকে আসামি করা হলেও একজন জামিনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাকি ২৬ জনের মধ্যে ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৭ জনকে বেকসুর খালাস দেন আদালত।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রায় ঘোষণার পর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রামে মসজিদ কমিটির একটি ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে খোকন নিহত হয়েছিলেন। ওই মামলার রায় হলো আজ।

রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রামের আজগর আলীর ছেলে জিয়ারুল ইসলাম, নবীর উদ্দিনের ছেলে মো. রনি, মৃত আফজ উদ্দিন শাহের ছেলে শাহজাহান আলী সাজু, আবু বক্করের ছেলে মিলন আলী, মৃত এরফান আলীর ছেলে সেকেন্দার আলী ও হায়দার আলী, মৃত নূর মোহাম্মদের ছেলে ইমরান আলী, মৃত রফেজ উদ্দিনের ছেলে আশরাফ আলী ও ফজলুল হকের ছেলে ফারুক হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ২০২২ সালের ৬ রমজান বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী ইউনিয়নের একটি মসজিদ কমিটির ইফতার মাহফিল আয়োজন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খোকন আলী নিহত হন। এছাড়া ওই সংঘর্ষের ঘটনায় আরও ৯ জন আহত হন। ঘটনার পর দিন নিহত খোকনে স্ত্রী রুপা বেগম বাদী হয়ে ৩৮ জনের নামোল্লেখ করে চারঘাট থানায় করেন। তবে তদন্ত শেষে পুলিশ ২৭ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। এর মধ্যে বিচার চলাকালে ইমাজ উদ্দিন নামের এক আসামির মৃত্যু হয়। পরে মামলায় মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এতে ৯ আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় বাকি ১৭ জনকে বেকসুর খালাস দেন আদালত।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভারতে আসার নিয়মে এলো বদল, বাংলাদেশীদের সুখবর দিল সরকার

আম্বানিকে ফোন করে হুমকি 'বেকার যুবকের'! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

আম্বানিকে ফোন করে হুমকি ‘বেকার যুবকের’! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

রাজশাহীতে ১৬৮তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

স্বচ্ছতা-উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ সম্পাদক পদে কাজি আসাদুর রহমান টিটু

ইরানের সব ড্রোন ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নাও হতে পারে

ঢাকায় আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার দীপু মনি

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতিহার জামায়াতের

আট মাস অতিবাহিত হলেও নিয়োগ হয়নি রুয়েটের উপাচার্য

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় কৃষকের মৃত্যু

৯ হাজার ৯ ভোট নিয়ে নৌকার কাছে ট্রাক থেমে যায় মাহির