রবিবার , ৭ জানুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৯ হাজার ৯ ভোট নিয়ে নৌকার কাছে ট্রাক থেমে যায় মাহির

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৭, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ‘ভরাডুবি’র মুখ দেখেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিপুল ভোটের ব্যবধানে নৌকার কাছে ট্রাক থেমে যায় মাহির।

নির্বাচনে এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর কাছে পাত্তাই পাননি তিনি। রাজশাহী-১ আসনের ১৫৮টি কেন্দ্রে মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। অন্যদিকে ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ তিন হাজার ৫৯২ ভোট।

ফলে এই আসন থেকে বেসরকারিভাবি বিজয়ী ঘোষণা করা হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে। রোববার (৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে রাজশাহী রির্টানিং কার্যালয় থেকে ঘোষণাকৃত ফলাফলে এই তথ্য জানা গেছে।

ফলাফলে দেখা যায়, এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট, এমপিপি এর প্রাথী আম প্রতীক নিয়ে নুরুন্নেসা পেয়েছেন ২৯৬ ভোট, বাংলাদেশ সংস্কৃতি মুক্তি জোটের প্রার্থী ছড়ি প্রতীকে বশির আহমেদ পেয়ছেন ৩৩৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে আক্তাররুজ্জামান পেয়েছেন ২০২ ভোট, বিএনএফ এর প্রার্থী টেলিভিশন প্রতীকে আল-সাআদ পেয়েছেন ৬০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী কাচি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদ সোনলী আশ প্রতীকে পেয়েছেন ২৭৩ ভোট, বিএনএম প্রার্থী নোঙ্গর প্রতীক নিয়ে শামসুজ্জোহা পেয়েছেন ১ হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মো. শামসুদ্দীন পেয়ছেন ৯৩৮ ভোট, শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহি) ট্রাক প্রতীক নিয়ে ভোট পেলেন ৯ হাজার ৯ ভোট, শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান বেলুন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭১৮ ভোট।

আসনটিতে মোট বৈধ ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ২৯৬ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৪৯৭টি। এছাড়া সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৯৩টি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে

ফিলিস্তিনিদের সংগ্রামে একাত্মতা জানিয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নওগাঁয় বিদ্যুৎ লাইনের জন্য ৫ শতাধিক তালগাছের মাথা কাটল নেসকো

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

রাজশাহী সিটি হাট নিয়ে অপপ্রচার বন্ধ ও সত্যতা যাচাইয়ের আহ্বান ইজারাদার কর্তৃপক্ষের

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবি সমন্বয়ক শহীদ

নগরীর শিরোইল কলোনিতে নামাজিদের ফ্রিতে চা খাওয়ান রেলওয়ে কর্মচারী আজিম খান

‘ফ্যাসিবাদের মুখাকৃতিতে’ আগুন দেওয়া ব্যক্তি শনাক্ত, জানা গেল নাম

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার