সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ ও অবিহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (ইউএসসিডিসি) ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় ‘বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ এর আওতায় রাজশাহী মহানগরীর পথ খাবার বিক্রেতাদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ কর্মসূচির ফলাফল অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের পাবলিক হেলথ ইপিডেমিলজিস্ট ডাঃ তামান্না বাসার প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রতিবেদন পেশ করেন।
সভায় জানানো হয়, সেভ দ্যা চিলড্রেন এর প্রকল্পের আওতায় নগরীর ৫,১২,১৩,২০ ও ২৫নং ওয়ার্ডে পথ খাবার বিক্রেতাদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং লিফলেট, পোস্টার, ব্যানার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। ৯৪৪ জন পথ খাবার বিক্রেতাকে নিরাপদ খাদ্য পরিবেশনে স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া পদ্ধতিসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। এর ফলে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানানো হয়।
সভায় রাসিকের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দীন, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আমেনা ফেরদৌস, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দুলাল হোসেন, ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা শেখ আরিফুল হক, রাসিকের স্যানিটারী ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

নাটোরে এক সঙ্গে স্বেচ্ছাসেবক দলের ৫৭ নেতাকে শোকজ

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু

ওসমান হাদীর ওপর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজশাহী

নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!!

মোহনপুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: এক পরিবারের ৭–৮ জন গুরুতর আহত

একই পরিবারের ৪টি সাজাসহ ১৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

স্বামী-স্ত্রী গ্রেফতার রাজশাহীতে এমপির ভাতিজা পরিচয়ে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ