রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোরে এক সঙ্গে স্বেচ্ছাসেবক দলের ৫৭ নেতাকে শোকজ

প্রতিবেদক
sonynews
আগস্ট ৩১, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নাটোরে দলের শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার দায়ে জেলার আটি পৌরসভা ও কয়েকটি উপজেলা পর্যায়ের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের ৫৭ নেতাকে এক সঙ্গে শোকজ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (৩১ আগস্ট) রাতে পাঠানো এই শোকজ নোটিশে আগামী তিন দিনের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সঙ্গে দলীয় কার্যালয়ে সাক্ষাত করে জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, নাটোর সদর উপজেলা আহ্বায়ক আফরোজ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ ও জাহিদুল ইসলাম। বড়াইগ্রাম উপজেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সুলতালুন আরেফিন কাজল, আকরামুল ইসলাম রনি ও রেজাউল করিম বাবু। গুরুদাসপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, সিরাজুল ইসলাম, হাবিরুর রহমান লিটন, সিংড়া উপজেলা যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জসিম, জনি হোসেন, রফিক উদ্দিন ও মাসুদ রানা।

এ ছাড়া নাটোর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পাঁচ যুগ্ম আহ্বায়ক, গোপালপুর পৌরসভার আহবায়ক জাহাঙ্গীর হোসেনসহ সাত যুগ্ম আহ্বায়ক, বনপাড়া পৌরসভার তিন যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর পৌরসভার পাঁচ যুগ্ম আহ্বায়ক, নলডাঙ্গা পৌরসভার সাত যুগ্ম আহ্বায়ক, সিংড়া পৌরসভার পাঁচ যুগ্ম আহ্বায়ক এবং বাগাতিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকসহ সাত যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক

মেজর জেনারেল কবিরের দেশত্যাগ রোধে তৎপর সেনাবাহিনী

পবায় অনুমোদনহীন দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ বিএনপি নেতা সুমন গ্রেফতার

রাজশাহীতে অপারেশন থিয়েটারে আপত্তিকর ‘সেলফিবাজি’

নগরীতে মেয়র ও কাউন্সিলরের নাম ভাঙ্গিয়ে অবৈধ দোকান নির্মাণ

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

চৌরঙ্গী জামে মসজিদে নির্মাণকাজ নিয়ে বিতর্ক, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি

লন্ডনে বিএনপি সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহীতে আরও ২ জনের মৃত্যু