সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চলন্ত বাস থেকে ফেলে হত্যাকাণ্ড: মূলহোতা বাসচালক রুবেল গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৯, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে আলাউদ্দিন (৩৪) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মূলহোতা বাসচালক রুবেল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৫ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে তাকে গাজীপুর থেকে আটক করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর থানার মোহাম্মদী নগর লতিফপুর এলাকা থেকে রুবেল ইসলাম (২৯)কে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৫। গ্রেপ্তারকৃত রুবেল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চকপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

র‍্যাব জানায়, গত ৩০ নভেম্বর বিকেলে নিহত আলাউদ্দিন তার ছোট বোন রুমি খাতুন (২৭) ও তার শিশুসন্তানকে নিয়ে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা লিলি হল মোড় থেকে চাঁপাইনবাবগঞ্জগামী রাহুল ডিলাক্স পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে কোনো আসন না পেয়ে হেলপারকে বসার ব্যবস্থা করতে বললে চালক, হেলপার ও সুপারভাইজার তার কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে তারা আলাউদ্দিনকে মারধর শুরু করে এবং চালকের নির্দেশে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম নতুনপাড়া এলাকায় চলন্ত বাস থেকে তাকে পাকা সড়কে ফেলে দেয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।

এ সময় আলাউদ্দিনের বোন প্রতিবাদ করলে তাকেও বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। শিশুটিকে বাসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩০০ গজ সামনে বাসটি আটকানো হয়। তবে চালক, হেলপার ও সুপারভাইজার বাস ফেলে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত আলাউদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১ ডিসেম্বর দুপুরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই দুলাল হোসেন বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় চালক, হেলপার ও সুপারভাইজারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চালক রুবেল ইসলামকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নগরীতে আইনজীবীদের কালো পতাকা মিছিল ও সমাবেশ

হোস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

রাজশাহীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের মাদকমুক্ত রাখার আহ্বান

যুবলীগ নেতার সাত ফুট বাই আট ফুট ৭ ঘর, কী হতো এখানে?

স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী, যেভাবে মৃত্যু হবে তার

নগরীতে নারী মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৫

দূতাবাসে ভিসা কার্যক্রম শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

Winter 2020 Fashion Trends: The only looks you need to know

Winter 2020 Fashion Trends: The only looks you need to know

রাজশাহীতে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, স্থানীয়দের হাতে ধোলাই”