• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
নগরীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী চন্দ্রিমায় পুলিশের অভিযানে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ চোর গ্রেপ্তার শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মতিহারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নগরীতে র‌্যাবের অভিযানে হেরোইনস স্বামী-স্ত্রী গ্রেফতার

সনি নিউজ / ৪৪০ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
নগরীতে র‌্যাবের অভিযানে হেরোইনস স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোববার দুপুরে র‌্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার সকাল সাড়ে ৯টায় চন্দ্রিমা থানার মশরইল (বাচ্চুর মোড়) এলাকায় অভিযান চালিয়ে ঐ দম্পতিকে গ্রেফতার কর হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মুন্না (৩১) এবং তার স্ত্রী মোছাঃ রেশমি আক্তার (৩০)। মুন্না রাজপাড়া থানার চিড়িয়াখানা গেট এলাকার মোঃ আজাদ আলী ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে মশরইল (বাচ্চুর মোড়) নামক এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় হেরোইনসহ মুন্না এবং তার স্ত্রী রেশমি আক্তারকে গ্রেফতার করা হয়।

পরে মুন্নার প্যান্টের পকেট থেকে ৩ প্যাকেট ও তার স্ত্রী রেশমীর দেহ তল্লাশী করে তার পরিহিত পোশাকের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩ প্যাকেট হেরোইন উদ্ধার করে র‌্যাব। যার ওজন ৫১৫ গ্রাম, উদ্ধারকৃত হেরোইনের মুল্য ৫৫ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায় গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হওয়ার সুবাদে পরস্পর যোগসাজসে গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্র করে। এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবারহ করে।

এ ঘটনায় গ্রেফতার দম্পতির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category