সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নেসকোর নবনিযুক্ত এমডিকে ফুলেল শুভেচ্ছা, সাবেক এমডিকে বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২২, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজি. নং: বি–২২৩৭)। একই সঙ্গে সংঠনটির পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অঞ্জনা খান মজলিশকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকো ভবনে এ শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সোহরাব হোসেন লাইজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংগঠনের অন্তর্ভুক্ত ১৬ জেলার নেতৃবৃন্দ এবং রাজশাহীতে কর্মরত নেসকোর সকল ডিভিশনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত এমডি মশিউর রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, নেসকোর সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি ও শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষায় তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাদের। পাশাপাশি বিদায়ী এমডি অঞ্জনা খান মজলিশের দায়িত্বকালীন সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ইউনিয়নের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ ফিট এলাকায় আয়োজিত জনসমাবেশে যোগদান এবং তাকে সংবর্ধনা জানানোর বিষয়ে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আরইউজে’র সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা হরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে

নেসকোতে নবনিযুক্ত নির্বাহী পরিচালককে শ্রমিক ফুলেল শুভেচ্ছা

বাগমারায় পতিত জমিতে পুকুর খননে বাধা স্বার্থান্বেষী মহলের

হাসিনার উস্কানি মূলক বক্তব্য দেয়ার পর রাজশাহীতে ভেঙে ফেলা হলো সাবেক মেয়র লিটনের বাড়ি

সবাইকে ম্যানেজ করেই পুঠিয়ায় চলছে পুকুর খননের মহোৎসব

রাজশাহীতে জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার এর মৃত্যুতে মেয়রের শোক

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, ভুয়া এসআই কারাগারে

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, ভুয়া এসআই কারাগারে

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

রাবি শিক্ষকের কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ছাত্রীকে উদ্ধার