রবিবার , ২ মার্চ ২০২৫ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!!

প্রতিবেদক
sonynews
মার্চ ২, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

নরসিংদী প্রতিনিধি:, নরসিংদীর রায়পুরায় পুত্রসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরিন বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার রাতে উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে তারাবি নামাজ চলাকালে রুমের ভেতর শিশু আনাস মিয়াকে (৩) বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান মা শিরিন বেগম। নিহত শিশু আনাস ওই এলাকার সৌদিপ্রবাসী ডালিম মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র মতে,পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া।বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম।
এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই শিশু আনাসের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এরপর রাতে শিশুটির মা শিরিন বেগমকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ।

রবিবার সকালে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত শিরিনকে আটক করা হয়। এ সময় তার পরিহিত কাপড়ে রক্তের দাগ ছিল। গ্রেপ্তারের পর তাকে রায়পুরা থানায় পাঠানো হয়েছে।
শিশুটির দাদি জানান,পুত্রবধূ শিরিন রগচটা স্বভারের ছিলেন। রাগের মাথায় নাতিকে মারধর করত।তবে এভাবে কুপিয়ে নিজ সন্তানকে একজন মা হত্যা করতে পারেন,তা যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা

রাজশাহীর গোদাগাড়ীতে চুলার আগুনে পুড়লো ৫টি বাড়ী, কিশোরী নিহত

রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের বিবৃতি

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল

তৃতীয় দফায় মনোনয়নপত্র বিতরণের সময় বাড়লো

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে: জামায়াত আমির

রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ দম্পতি মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলাম গ্রহণ করে পাকিস্তানি যুবককে বিয়ে, নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় তরুণীকে

রাজশাহী থেকে ভারতে পালানোর সময় আ.লীগের ২ নেতা আটক