বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ দম্পতি মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
মার্চ ২৫, ২০২৬ ৭:৩৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ​রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নগরীর সন্তোষপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন১. মোঃ মজিবুর রহমান বকুল (৪৭)
২. মোসাঃ সম্পা খাতুন (২৮)তারা উভয়ই পবা থানার তুরাপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে মহানন্দাখালী এলাকায় বসবাস করছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানাধীন সন্তোষপুর গ্রামের জনৈক সামসুল আলমের ভাড়া বাসায় অভিযান চালায়। তল্লাশিকালে বাসাটি থেকে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়।
​তবে অভিযানের সময় বাড়ির ভাড়াটিয়া মোঃ সামসুল আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দম্পতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা পলাতক আসামির সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা ও হেরোইন সংগ্রহ করে আসছিলেন। তারা এসব মাদকদ্রব্য রাজশাহী মহানগরীসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করতেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক আসামিকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মহানগরীতে বিশেষ অভিযানে ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলসহ গ্রেপ্তার ১৬ জন

স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ!

রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবিপ্লব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে: শিমুল বিশ্বাস

গুপ্ত হওয়াই আমাদের সম্মান”, রাজশাহীতে গণমিছিল ও সমাবেশে তীব্র রাজনৈতিক বক্তব্য

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে মেহেদী সভাপতি, রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত

রাবিতে চাকরি পেলেন সেই ছাত্রলীগ নেতা মাসুদ

Best things your fitness trainer Is thinking during

সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর