বুধবার , ১৯ অক্টোবর ২০২২ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হলের বারান্দা থেকে পড়ে রাবি ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১৯, ২০২২ ৪:১২ অপরাহ্ণ

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে এমজিএম শাহরিয়ার নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে যান শিক্ষার্থীরা। এ সময় হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলা থেকে মসজিদের সামনে টিউবওয়েলের পাকার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। সেখানকার শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী হল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সনি বাংলা ডট কম/ ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ

বড়দিন সামনে রেখে ভারতে বাড়ছে খ্রিস্টানদের ওপর হামলা

প্রবাসীকে বিয়ের প্রলোভনের অভিযোগ: প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী কারাগারে

বিশ্বমঞ্চে রুয়েটের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিবারের শুভকামনা

নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: এমপি মিলন

রাজশাহী বিভাগে বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দেওয়া হচ্ছে সংবাদ সম্মেলনে মিনু

দুই শিক্ষার্থীর একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, রাজশাহীতে হোটেল ম্যানেজারসহ গ্রেপ্তার ২

চালের দাম নিয়ে যত ‘চালাকি’

২১ জুন রাসিক নির্বাচন, পদত্যাগ করলেন মেয়র লিটন  

রাজশাহীতে এনসিপির নির্বাচনী প্রস্তুতি সভা “ভোটে আর অনিয়ম চলবে না”—মোবাশ্বের আলী